ব্রয়লার মুরগির ভুনা
উপকরণ:-1½ কেজি ওজনের একটি মুরগী, পেঁয়াজ ৫/৬ টি কুচি করা,2½ চামচ আধা বাটা,2 চা চামচ রশুন বাটা, পেঁয়াজ বাটা 1টেবিল চামচ,হলুদ 1½ চা চামচ,মরিচ 3চা চামচ,ধনিয়া 2চা চামচ, ঝিরা 2চা চামচ,তেজপাতা 2 টা, দারচিনি 2-3 টুকরা,এলাচ 4-5 টা,লবঙ্গ 4-5,গোল মরিচ আস্ত 4-5টা, কাঁচামরিচ 8 টা। ও তৈল 3 টেবিল চামচ,লবন পরিমান মতো এবং পানি ১কাপ। প্রণালী:-প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে নিন।তারপর বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে সব গরম মসলা দিয়ে ,আধা, রশুন ও পেঁয়াজ বাটা দিয়ে একটু কষান।কষানো হলে হলুদ,মরিচ, ধনিয়া ও ঝিরা গুরা ও 6টা কাঁচামরিচ আর সামান্য পানি দিয়ে আবার 5-7 মিনিট কষান। এরপর মুরগি মাংস দিয়ে নেরেচেরে সব মসলা মিশিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে 4-5 মিনিট কষালে পানি উঠবে।মুরগি থেকে উঠা সেই পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে 10 মিনিট কষান মাংশ সিদ্ধ সিদ্ধ ভাব নিলে এক কাপ পানি দিয়ে দিন মিডিয়াম হিটে পানি শুকিয়ে ঝোল মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করুন তারপর নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। বিদ্র:-এটা পোলাও,নানরুটি প্লেইন পরোটা ও ভাত ঘন ডালের সাথে খেতে ভাল...