Posts

Showing posts from October, 2023

বোয়াল মাছের কাঁচা ঝোল

Image
উপকরণ:-বোয়াল মাছ 6 টুকরা, 2টাপেঁয়াজ কুঁচি,1চা চামচ আধা বাটা,1½চা চামচ রশুন বাটা,2চা চামচ পেঁয়াজ বাটা,বড় আকৃতির টমেটো 2টা,1চা চামচ হলুদ গুঁড়া,2চা চামচ মরিচ গুঁড়া ,2চা চামচ ধনিয়া গুরা,1চা চামচ ঝিরা গুঁড়া,3টেবিল চামচ তেল , সামান্য ধনিয়া পাতা কুচি, আস্ত কাঁচামরিচ 4/5 টা,তেজপাতা 1টা ও লবন পরিমান মত। রন্ধন প্রণালী:-প্রথমে 2টা টমেটো কে হাফসেদ্ধ করে চামরা ছুঁলে পেষ্ট করে নিন ,অতঃপর পেঁয়াজ কুঁচি তেলে বেরেস্তা করে অর্ধেক টা উঠিয়ে রাখুন, বাকি অর্ধেকটাতে তেজপাতা সব মসলা আর টমেটো পেষ্ট ও লবন যোগে ভালো করে কষান। তেল উপরে উঠে গেলে পরিমাণ মত ঝোল দিন যাতে মাছ সিদ্ধ হয়,ঝোলে পাক উঠলে তাতে সুন্দর করে মাছ গুলো বিছিয়ে দিন মাঝে একবার উল্টে দিবেন ।ধনিয়া পাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আরেকটু রান্না করে ,নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।বাস হয়ে গেল বোয়াল মাছের কাঁচা ঝোল,মজার ব্যাপার এটা পোলাও এর সাথে খেতেও মজা লাগে।

পাঁচ মিশালি গুরা মাছের চচ্চরি

Image
উপকরণ:-২৫০গ্ৰাম গুরা মাছ , ৪টা পেঁয়াজ কুচি,1½চা চামচ হলুদ,2চা চামচ মরিচ,2চা চামচ ধনিয়া,এক মুঠো ধনিয়া পাতা কুচি,7/8 টা কাঁচা মরিচ ফালি করা,2½টেবিল চামচ তেল ও পরিমান মত লবন। প্রণালী:-প্রথমে পেঁয়াজ কুচি ও মসলা তেল লবন মিশিয়ে ভালো করে কচলে নিয়ে ,তাতে মাছ দিয়ে হালকা হাতে মাছ ও মসলা কচলে মিশিয়ে নিতে হবে।তারপর কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে হাত ধুয়ে পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে ,ঢাকনা দিয়ে ঢেকে 3/4মিনিট করা আঁচে রান্না করুন। এরপর মাঝারি আঁচে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন পানি শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে ফেলুন,বাস তৈরি হয়ে গেল পাচ মিশালি গুরা মাছের চচ্চরি।

জলপাই দিয়ে কাচকিমাছের চচ্চরি

Image
উপকরণ:- ৩টা জলপাই,২৫০গ্ৰাম কাচকিমাছ,৪টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি,১চা চামচ হলুদ,১.৫চা চামচ মরিচ,২চা চামচ ধনিয়া,½চা চামচ ঝিরা,ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ৫/৬টা মাঝখান দিয়ে কাটা,২ টেবিল চামচ তেল ও পরিমান মত লবন। প্রণালী:-প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে সব গুলোগুরা মসলা ,তেল ও লবন দিয়ে ভাল করে হাত দিয়ে কচলে নিতে হবে। তারপর কাচকিমাছ দিয়ে হালকা হাতে মিশাতে হবে,তারপর হাতধোয়া পানি দিয়ে উপর থেকে কুঁচানো জলপাই, কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিতে হবে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি জলপাই কাচকিমাছ চচ্চরি।