Posts

কাশ্মীরী মিষ্টি আমের আচার

Image
 কাশ্মীরি মিষ্টি আমের আচারের একটি নিখুঁত, ঐতিহ্যবাহী এবং পরীক্ষিত রেসিপি নিচে দেওয়া হলো। এই পদ্ধতিতে তৈরি করলে আচারের টুকরোগুলো একদম আস্ত থাকবে, গলবে না এবং কাঁচের মতো স্বচ্ছ দেখাবে। প্রয়োজনীয় উপকরণকাঁচা আম: ১ কেজি (আঁটি শক্ত এবং ভেতরের অংশ সাদা হতে হবে)চিনি: ৭৫০ গ্রাম থেকে ১ কেজি (আমের টক বুঝে)সাদা ভিনেগার (সিরকা): ১ কাপআদা কুচি: ২ টেবিল চামচ (মিহি চিকন করে কাটা)শুকনো মরিচ: ৫-৬টি (বিচি ফেলে গোল গোল রিং করে কাটা)লবণ: আধা চা-চামচ। প্রস্তুত প্রণালি১. আম প্রস্তুত করাআম ভালো করে ধুয়ে খোসা মোটা করে ফেলে দিন।লম্বালম্বি ৪ বা ৬ টুকরো করুন।আমের টুকরোগুলো পরিষ্কার পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন যেন কষ চলে যায়।২. চুন বা ফিটকিরি পানিতে ভেজানো (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)৪ কাপ পানিতে ১ চা-চামচ খাওয়ার চুন অথবা আধা চা-চামচ ফিটকিরি গুলে নিন।এই পানিতে আমের টুকরোগুলো ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে আম শক্ত হবে এবং সিরায় দিলে গলবে না।এরপর আমগুলো চুন বা ফিটকিরির পানি থেকে তুলে ৪-৫ বার পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিন।৩. পানি শুকানোধুয়ে নেওয়া আমগুলো একটি সুতি কাপড়ে বা ছাঁকনিতে ছড়িয়ে ফ্যানের বাতাসে ২ ঘণ্টা ...

আম তেলের আচার

Image
 আমের তেলের আচার (যা "আম তেল" নামেও পরিচিত) তৈরি করার একটি ঐতিহ্যবাহী এবং পারফেক্ট রেসিপি নিচে দেওয়া হলো। এই আচারটি খিচুড়ি, মুড়ি মাখানো বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। 🛒 প্রয়োজনীয় উপকরণকাঁচা আম:- ১ কেজি (আঁটি শক্ত হওয়া আম হলে সবচেয়ে ভালো)খাঁটি সরিষার তেল: ২.৫ থেকে ৩ কাপ (আম যেন ডুবে থাকে)পাঁচফোড়ন গুঁড়া: ১.৫ টেবিল চামচ (হালকা টেলে গুঁড়ো করা)হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া: ১.৫ টেবিল চামচ আস্ত শুকনো মরিচ: ৫-৬টিরসুন কোয়া: ১০-১২টি (আস্ত)সরিষা বাটা: ১ টেবিল চামচ (কালো বা হলুদ সরিষা)হোয়াইট ভিনেগার (সিরকা): ৪ টেবিল চামচ লবণ: স্বাদমতো। 🍳 প্রস্তুত প্রণালী:-আম কাটা ও শুকানো: আম ভালো করে ধুয়ে খোসাসহ ছোট ছোট টুকরো করে কেটে নিন। কাটার পর আমের টুকরোগুলো একটি সুতি কাপড়ে ছড়িয়ে ফ্যানের নিচে বা রোদে ৪-৫ ঘণ্টা রেখে ভেতরের পানি পুরোপুরি শুকিয়ে নিন।মশলা মাখানো: একটি বড় পাত্রে শুকনো আমের টুকরোগুলো নিন। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সরিষা বাটা, ভিনেগার এবং লবণ দিয়ে আমগুলো খুব ভালো করে মেখে ১ ঘণ্টা ঢেকে রাখুন।তেল গরম করা: কড়াইতে সরিষার তেল ভালো করে গরম করুন। তেল থেকে ধোঁয়া উঠলে আঁচ ...

আম ও পেঁয়াজের ঝুরি আচাড়

Image
 আমের আচার সবারই অনেক পছন্দের। টক-মিষ্টি-ঝাল সব রকমেই আমের আচার খেতে বেশ মজার হয়। এখন আম পাওয়া খুবই সহজ। তাই স্বাদ পরিবর্তন করতে, একটু ভিন্ন ভাবে তৈরি করে ফেলুন আম পেঁয়াজের ঝুরি আচার। যা তৈরি করা একদম সহজ। আর সময়ও লাগে অল্প। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-   উপকরণ: কাঁচা আমের ঝুরি এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, জিরা গুঁড়ো দুই চা চামচ, কালোজিরা গুঁড়ো আধা চা চামচ, সরষে গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো দুই চা চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।   প্রণালী: আমের ঝুরি এবং পেঁয়াজের কুচি আলাদা করে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিন। পরেরদিন বাকি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার আম পেঁয়াজের ঝুরি আচার। এবার খিচুড়ি কিংবা পোলাও এর সঙ্গে পরিবেশন করতে পারেন সুস্বাদু আম পেঁয়াজের ঝুরি আচার।   

স্বাগতম

Image
 আসসালামুয়ালাইকুম, আমার ছোট্ট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন ধন্যবাদ।আমি এখানে সম্পূর্ণ দেশিয় রান্নার পোষ্ট দেয়ার চেষ্টা করি,কিছু রেসিপি আমার নিজের থেকেও বানিয়ে দেয়ার চেষ্টা করব।যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন দয়া করে ধন্যবাদ ধৈর্য্যের সহিত পড়ার জন্য,আপনার প্রতি রইল শুভ কামনা ও অনেক অনেক শুভেচ্ছা।

টমেটোর টক

Image
উপকরণ:- টমেটো বড় মাপের ৪টা ছোট ছোট টুকরো করে কেটে নিবন, পাঁচ মিশালী গুড়ামাছ ১২৫গ্ৰাম, তেল ২টেবিল চামচ,পেঁয়াজ  কুচি বড় ১টা,হলুদ গুঁড়া ১চা চামচ,মরিচ গুঁড়া ১½ চা চামচ,ধনিয়া গুড়া ১চা চামচ, কাঁচামরিচ ৮টা, ধনিয়া পাতা কুচি ও লবন ও পানি পরিমান মত। প্রণালি:-একটা হাঁড়িতে টমেটো সব মশলা তেল ও চারটা কাঁচামরিচ লবন দিয়ে হালকা কচলে নিন,তারপর মাছগুলো দিয়ে আবার হালকা হাতে কচলে ৪গ্লাস পানি দিয়ে চুলায় বসিয়ে দিন পানি জোর আচে পানি ব্লকিয়ে হাল্কা কমিয়ে  নিন নামানোর আগে কাঁচামরিচ ও ধনিয়াপাতা সংযুক্ত করুন বাস রেডি গরমের মুখরোচক টমেটো গুরামাছের টক

মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ি তরকারি

Image
উপকরণ:-মিষ্টি কুমড়া ½  কেজি, কুঁচো চিংড়ি ১২৫ গ্ৰাম, পেঁয়াজ মাঝারি আকারের দুইটা কুঁচি করা,তেল 2½টেবিল চামচ, হলুদ ½চা চামচ,গুড়া মরিচ ১ চা চামচ,ধনিয়া গুড়া ১ চা চামচ,চিনি ½ চা চামচ,ধনিয়া পাতা কুঁচি পরিমান মত , কাঁচামরিচ ৬ টা ও লবণ স্বাদ মত। প্রণালি:-তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও তিনটি কাঁচামরিচ ফালি করে কেটে ভাজুন। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে,কুঁচো চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।এবার চিংড়ির রং বদলালে তাতে সব গুঁড়া মসলা ও চিনি লবণ দিয়ে কষান ।ভালো করে কষানো হলে মিষ্টিকুমড়া দিয়ে কষান কষানো তেই মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে সামান্য পানি দিবেন যদি সেদ্ধ না হয় সবশেষে নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন বাস খাওয়ার জন্য তৈরি মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ির তরকারি।

ব্রয়লার মুরগির ভুনা

Image
 উপকরণ:-1½ কেজি ওজনের একটি মুরগী, পেঁয়াজ ৫/৬ টি কুচি করা,2½ চামচ আধা বাটা,2 চা চামচ রশুন বাটা, পেঁয়াজ বাটা 1টেবিল চামচ,হলুদ 1½ চা চামচ,মরিচ 3চা চামচ,ধনিয়া 2চা চামচ, ঝিরা 2চা চামচ,তেজপাতা 2 টা, দারচিনি 2-3 টুকরা,এলাচ 4-5 টা,লবঙ্গ 4-5,গোল মরিচ আস্ত 4-5টা, কাঁচামরিচ 8 টা। ও তৈল 3 টেবিল চামচ,লবন পরিমান মতো এবং পানি ১কাপ। প্রণালী:-প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে নিন।তারপর বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে সব গরম মসলা দিয়ে ,আধা, রশুন ও পেঁয়াজ বাটা দিয়ে একটু কষান।কষানো হলে হলুদ,মরিচ, ধনিয়া ও ঝিরা গুরা ও 6টা কাঁচামরিচ আর সামান্য পানি দিয়ে আবার 5-7 মিনিট কষান। এরপর মুরগি মাংস দিয়ে নেরেচেরে সব মসলা মিশিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে 4-5 মিনিট কষালে পানি উঠবে।মুরগি থেকে উঠা সেই পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে 10 মিনিট কষান মাংশ সিদ্ধ সিদ্ধ ভাব নিলে এক কাপ পানি দিয়ে দিন মিডিয়াম হিটে পানি শুকিয়ে ঝোল মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করুন তারপর নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। বিদ্র:-এটা পোলাও,নানরুটি প্লেইন পরোটা ও ভাত ঘন ডালের সাথে খেতে ভাল...