মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ি তরকারি
উপকরণ:-মিষ্টি কুমড়া ½ কেজি, কুঁচো চিংড়ি ১২৫ গ্ৰাম, পেঁয়াজ মাঝারি আকারের দুইটা কুঁচি করা,তেল 2½টেবিল চামচ, হলুদ ½চা চামচ,গুড়া মরিচ ১ চা চামচ,ধনিয়া গুড়া ১ চা চামচ,চিনি ½ চা চামচ,ধনিয়া পাতা কুঁচি পরিমান মত , কাঁচামরিচ ৬ টা ও লবণ স্বাদ মত। প্রণালি:-তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও তিনটি কাঁচামরিচ ফালি করে কেটে ভাজুন। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে,কুঁচো চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন।এবার চিংড়ির রং বদলালে তাতে সব গুঁড়া মসলা ও চিনি লবণ দিয়ে কষান ।ভালো করে কষানো হলে মিষ্টিকুমড়া দিয়ে কষান কষানো তেই মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে সামান্য পানি দিবেন যদি সেদ্ধ না হয় সবশেষে নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন বাস খাওয়ার জন্য তৈরি মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ির তরকারি।