জলপাই দিয়ে কাচকিমাছের চচ্চরি

উপকরণ:- ৩টা জলপাই,২৫০গ্ৰাম কাচকিমাছ,৪টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি,১চা চামচ হলুদ,১.৫চা চামচ মরিচ,২চা চামচ ধনিয়া,½চা চামচ ঝিরা,ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ৫/৬টা মাঝখান দিয়ে কাটা,২ টেবিল চামচ তেল ও পরিমান মত লবন।

প্রণালী:-প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে সব গুলোগুরা মসলা ,তেল ও লবন দিয়ে ভাল করে হাত দিয়ে কচলে নিতে হবে। তারপর কাচকিমাছ দিয়ে হালকা হাতে মিশাতে হবে,তারপর হাতধোয়া পানি দিয়ে উপর থেকে কুঁচানো জলপাই, কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিতে হবে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি জলপাই কাচকিমাছ চচ্চরি।

Comments

Post a Comment

Popular posts from this blog

স্বাগতম

ব্রয়লার মুরগির ভুনা

মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ি তরকারি