বোয়াল মাছের কাঁচা ঝোল

উপকরণ:-বোয়াল মাছ 6 টুকরা, 2টাপেঁয়াজ কুঁচি,1চা চামচ আধা বাটা,1½চা চামচ রশুন বাটা,2চা চামচ পেঁয়াজ বাটা,বড় আকৃতির টমেটো 2টা,1চা চামচ হলুদ গুঁড়া,2চা চামচ মরিচ গুঁড়া ,2চা চামচ ধনিয়া গুরা,1চা চামচ ঝিরা গুঁড়া,3টেবিল চামচ তেল , সামান্য ধনিয়া পাতা কুচি, আস্ত কাঁচামরিচ 4/5 টা,তেজপাতা 1টা ও লবন পরিমান মত।


রন্ধন প্রণালী:-প্রথমে 2টা টমেটো কে হাফসেদ্ধ করে চামরা ছুঁলে পেষ্ট করে নিন ,অতঃপর পেঁয়াজ কুঁচি তেলে বেরেস্তা করে অর্ধেক টা উঠিয়ে রাখুন, বাকি অর্ধেকটাতে তেজপাতা সব মসলা আর টমেটো পেষ্ট ও লবন যোগে ভালো করে কষান। তেল উপরে উঠে গেলে পরিমাণ মত ঝোল দিন যাতে মাছ সিদ্ধ হয়,ঝোলে পাক উঠলে তাতে সুন্দর করে মাছ গুলো বিছিয়ে দিন মাঝে একবার উল্টে দিবেন ।ধনিয়া পাতা কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আরেকটু রান্না করে ,নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।বাস হয়ে গেল বোয়াল মাছের কাঁচা ঝোল,মজার ব্যাপার এটা পোলাও এর সাথে খেতেও মজা লাগে।

Comments

Post a Comment

Popular posts from this blog

স্বাগতম

ব্রয়লার মুরগির ভুনা

মিষ্টি কুমড়ো কুঁচো চিংড়ি তরকারি